বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩১
৬৭৩
বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ডাবল ইঞ্জিনের দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হয়েছে। গত ২৩-০৮-২০২৩ ইং তারিখে বাংলাদেশ নৌ পুলিশের ঢাকা সদর দপ্তর থেকে ডাবল ইঞ্জিন চালিত দ্রæতগতির জলযান স্পিড বোট দেওয়া হয় ফাঁড়িতে । মেঘনা নদীর জেলেদের নিরাপত্তায় দ্রæতগতির জলযান ডাবল ইঞ্জিনের স্পিড বোট মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে নজস্ব জলযান প্রথম সংযুক্ত হলো। ফলে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলাসহ চরাঞ্চলের মেঘনা নদীর মাছঘাটের জেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন । তবে কোস্ট গার্ড ও নৌ পুলিশের ভয়ে আতংকে রয়েছে মেঘনার জলদস্যু বাহিনী চকেটজামাল নামক গ্রুপসহ সকল অপরাধীরা। মেঘনা নদীতে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটলেও বর্তমানে ডাবল ইঞ্জিনের দ্রæতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ার পরে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত করায় বাংলাদেশ নৌ পুলিশ ঢাকা সদর দপ্তরসহ সরকারকে ধন্যবাদ জানান আড়ৎদার ও জেলেরাসহ মাছঘাট মৎস্য ব্যবসায়ীরা। নৌ পুলিশ ফাঁড়িতে দ্রæতগতির স্পিড বোট সংযুক্ত হওয়ায় উপজেলার মাছঘাট গুলোতে
জেলেদের মাঝে মাছ শিকারে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকালে মির্জাকালু মাছঘাট, হাকিমুদ্দিন মাছঘাট, দিদার মাঝি মাছঘাট, মামুনের খাল মাছঘাট ও আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট গুলোতে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। মির্জাকালু মাছঘাট মৎস্য আড়ৎদার ও হাসাননগর ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মাঝি সরকার প্রধানের প্রসংশা করে বলেন, একমাত্র আওয়ামীলীগ সরকার জেলেদের সুরক্ষার কথা চিন্তা করেন। তাই নদীতে জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি টহলসহ অপরাধের বিরুদ্ধে কাজ করছে। জলদস্যু বাহিনীসহ অপরাধীদের বিরুদ্ধে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি দিন-রাত পরিশ্রম করে কাজ করছেন।
আওয়ামীলীগ সরকার আমলেই জেলেরা নিরাপদে নদীতে মাছ শিকার করছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে জেলেদের নিরাপত্তায় ডাবল ইঞ্জিন চালিত দ্রæতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ায় মেঘনা নদীতে নির্ভয়ে মাছ শিকার করছেন জেলেরা এমনটিই জানান তিনি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত হওয়ায় অপরাধ প্রতিরোধে মেঘনা নদীতে নিরাপত্তা জোরদারে ভালো ভুমিকা রাখবে নৌ পুলিশ। মৎস্য আহরনে জেলেদের নিরাপত্তায় সহায়ক ভুমিকা পালন করবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত