বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৩
৪২০
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয়দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ কথা জানায়।
ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার সকালে বলেন মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।
এদিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।
সোমবার কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)-এর সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’
এছাড়াও সোমবার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় ৫.৯৪ বিলিয়ন ডলার। বিনিময় চুক্তির অধীনে দ’ুটি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত