অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দোহার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৩

remove_red_eye

৪২৯

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয়দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ কথা জানায়।
ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার সকালে বলেন মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।
এদিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।
সোমবার কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)-এর সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’
এছাড়াও  সোমবার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় ৫.৯৪ বিলিয়ন  ডলার। বিনিময় চুক্তির অধীনে দ’ুটি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...