অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার-১

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৮

remove_red_eye

৩১৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার লালমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের  কালিরট্যাক এলাকার মৃত অলিউল্যাহর ছেলে। এরআগে, সোমবার রাতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে কালিরট্যাক বাজার থেকে তুলে নিয়ে একটি সবজি ক্ষেতের মধ্যে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীর পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে চৌকিদারকে খবর দেন। পরে লালমোহন ইউনিয়নের মোফাজ্জল নামের ওই চৌকিদার প্রতিবন্ধী যুবতীকে উদ্ধার করেন। এরপর তিনি বিষয়টি আমাদের জানান। মঙ্গলবার রাতে এ ঘটনায় ওই চৌকিদার বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, গ্রেফতারের পর সংঘবদ্ধভাবে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে যুবক ইসমাইল। পরে তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবতীর মেডিকেল টেস্ট করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে সেইভ হোমে পাঠানো হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...