মলয় দে
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১২:৩৩
৭৪৪
মলয় দে: ভোলায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক স্কুল টুর্নামেন্ট এর ফাইনালে জেলা সদর উপজেলা ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় এক মাত্র গোল করে ভোলা সদরের ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেনির ছাত্র আওলাদ হোসেন।
অপরদিকে বঙ্গমাতা বালিকা গ্রুপে লালমোহন উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় চর ভেদুরিয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেয়।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক সহ কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত