অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ রাত ১০:০৪
৭৭৮
বাংরার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভোলায় এই প্রথম এক যুবককে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ৩টার দিকে জেলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশ ইউনিটে তাকে ভর্তি করা হয়। ওই যুবকের বাড়ী দৌলতখান উপজেলা শহরের মাষ্টার পাড়া এলাকায়।
তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছ।
বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানার, জ্বর, সর্দি ও গলা ব্যাথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা রয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে তার রক্তের নমুনা পরীক্ষা করেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এজন্য ওই যুবকের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে জেলায় ৩২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যারমধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে আরো ৫০ জন। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় এরমধ্যে ৬০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভোলার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
অপর দিকে হোম কোয়ারেন্টিনে শর্ত ভঙ্গকরায় ভোলা জেলায় সোমবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভারত থেকে আসা ২ জনকে ৪০ হাজার টাকা জরিমান করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত