অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় প্রবাসীদের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করলো পৌর কর্তৃপক্ষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২০ ভোর ০৪:৩৯

remove_red_eye

৭৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥  চলমান করোনা ভাইরাস সংক্রমন রোধে ভোলায় বিদেশ থেকে আসা  প্রবাসীদের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দিয়েছে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশে বিভিন্ন ওয়ার্ডের বিদেশ থেকে আসা  প্রবাসীদের বাড়ির সামনে এ পতাকা টানানো হয়। যাতে করে হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিরা ঘর থেকে বের হতে না পারে এবং এলাকার মানুষ যাতে সর্তক থাকে।  এছাড়াও যারা কাছাকাছি সময়ে বিদেশ থেকে এসেছে তাদেরকে বাসার বাহিরে না বের হয়ে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।  তা ছাড়াও লাল পতাকা টানানো বাড়ি দেখলে অবশ্যই সকলকে এড়িয়ে চলতে বলেছেন পৌর কর্তৃপক্ষ। অপর দিকে পৌর বাসীর মধ্যে সচেতনার জন্য লিফলেট বিতরন করা হয়।