অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আওয়ামী লীগ জনগণের কল্যাণের সরকার: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩২

remove_red_eye

৪১১

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণের সরকার। বর্তমান সরকারের আমলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যন্নোয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের জনগণের অধিকার নিশ্চিত করেছে। এ জন্য সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ এখন আস্থার ঠিকানা।
শুক্রবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বাড়ির দরজায় ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাÐের পুনরাবৃত্তি আর করতে দেওয়া হবে না। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। কারণ দেশের জনগণ চায় উন্নয়ন। আর উন্নয়নের সরকার আওয়ামী লীগ। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের জনগণই নৌকার বিজয় নিশ্চিত করবে।
কালমা ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ  চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...