অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের গমের দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে: ট্র্যাকিং সাইট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

৩৫৭

ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান রোববার কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে। 
সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইট অনুসারে, রাশিয়ার প্রতিবেশী এবং শত্রুর দিকে যাওয়া বা আসা জাহাজগুলোতে হামলার হুমকি সত্ত্বেও ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালানটি ইস্তানবুল পৌঁছেছে।
পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট  ১৭,৬০০ টন গম বোঝাই করে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জাতিসংঘ-সমর্থিত শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের পর আন্তর্জাতিক জলসীমা ব্যবহার এড়িয়ে ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার নিয়ন্ত্রিত জলপথ অনুসরণ করে ইউক্রেন একটি নতুন সামুদ্রিক রুট পরীক্ষা করছে।
মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রবিবার গ্রীনিচ মান সময় ০৩০০ টায় আরোয়াট বসফরাস প্রণালীর দক্ষিণ প্রান্ত অতিক্রম করছিল। 
এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে অগ্রসর হতে হয়েছে।
৩,০০০ টন গম বোঝাই পালাউয়ের পতাকাবাহী প্রথম জাহাজটি মঙ্গলবার কোন ঘটনা ছাড়াই চোরনোমর্স্ক ছেড়ে বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে।
রাশিয়া এবং ইউক্রেন দুটি প্রধান কৃষি পণ্য সরবরাহকারী দেশ। যা  বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন এবং পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করেছে।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...