বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫২
৪৫৪
পুলিশের সহিংসতার প্রতিবাদে শনিবার বামপন্থীদের আয়োজনে ফ্রান্সে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে, প্যারিসের সমাবেশের প্রান্তে সংঘর্ষ হয়েছে।
ট্রাফিক চেক করার সময় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর পর প্যারিস এবং অন্যান্য জায়গায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের তিন মাস পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীতে সব বয়সের বিক্ষোভকারীরা ‘রাষ্ট্রীয় সহিংসতা বন্ধ করুন’, ‘ক্ষমা করবেন না ভুলে যাবেন না’ বা ‘আইনকে হত্যা করবেন না’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়।
বিক্ষোভকারীরা বলেছে, ২০১৭ সালে প্রবর্তিত অভ্যন্তরীণ সুরক্ষা কোডের ৪৩৫-১ অনুচ্ছেদে সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে গুলি করার জন্য কর্তৃপক্ষের সুযোগ বাড়িয়ে দেয়।
তারা কট্টর-বাম ফ্রান্স আনবোড (এলএফআই) সহ কট্টরপন্থী বামদের আহ্বানে সাড়া দিচ্ছিল।
ইউনিয়নগুলো জানিয়েছে, প্যারিসে ১৫,০০০ সহ ফ্রান্স জুড়ে প্রায় ৮০,০০০ লোক বিক্ষোভে যোগ দিয়েছে, তবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, প্যারিসে ৯,০০০ সহ দেশব্যাপী এই সংখ্যা ৩১,৩০০ জন।
এএফপি’র এক সংবাদদাতা বলেছেন, সরকার প্যারিসে বিক্ষোভে ‘অগ্রহণযোগ্য সহিংসতার’ নিন্দা করেছে, আক্রমণের সময় অফিসাররা তাদের পুলিশের গাড়িতে আটকা পড়েছিল।
প্যারিসে কয়েক হাজার মানুষের মূল মিছিল থেকে কালো পোশাক পরা শত শত মানুষ বেরিয়ে পড়ে।
এএফপির সাংবাদিক জানিয়েছেন, তারা একটি ব্যাঙ্কের শাখার জানালা ভেঙে ফেলে এবং যানজটে আটকে থাকা পুলিশের গাড়ির দিকে জিনিসপত্র ছুড়ে মারে। পুলিশ জানিয়েছে, তিনজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত