বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭
৪১৪
ফ্রান্স নাইজার থেকে তাদের রাষ্ট্রদূত এবং আগামী মাসগুলোতে সৈন্যদের সরিয়ে নেবে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রো রোববার এক ঘোষণায় এ কথা বলেন।
নাইজারের সামরিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেছে।
পশ্চিম আফ্রিকার দেশটিতে দ’ুমাস আগে এক সামরিক অভ্যুত্থানে ফরাসীপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।
টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে মাঁক্রো বলেছেন, রাষ্ট্রদূতকে প্রত্যাহারের বিষয়ে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টায় রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনীতিক দেশে ফিরবেন।
তিনি আরো বলেছেন, নাইজারে সামরিক সহায়তার আর দরকার নেই। ফরাসী সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে শুরু করবে এবং বছরের শেষ নাগাদ তাদের সরিয়ে আনার কাজ শেষ হবে।
নাইজারের সামরিক শাসকরা তড়িঘড়ি এক বিবৃতিতে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।
ফ্রান্স সাহেল অঞ্চলে জিহাদী বিরোধী অভিযানের অংশ হিসেবে নাইজারে দেড় হাজার সৈন্য মোতায়েন রেখেছিল।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত