অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শাকিবের ‘প্রিয়তমা’র নির্মাতা বললেন ‘অন্তর্জাল’ আধুনিক সিনেমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৫০০

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। বাংলাদেশ তো বটেই বিশ্বের বাইরেও সিনেমাটির জয়জয়কার হয়েছে। এটির নির্মাতা হিমেল আশরাফ। এবার তিনি সম্প্রতি মুক্তি পাওয়া নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’কে তার দেখা ‘সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল হিসেবে অভিহিত করলেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল। সিয়াম, মিম, সুনেরা, সুমন, রওনকসহ পুরা টিম তাদের বেস্টটা দিয়েছে। আলাদা করে সিয়ামের নামটা না বললেই না, কি অসাধারণ! দীপঙ্কর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক সেটা আবারও প্রমাণ করলেন। দাদা হ্যাটস অব টু ইউ।

পাশাপাশি তিনি অন্যদেরও অনুরোধ করেন। হিমেল আরও লিখেছেন, আমার বন্ধু তালিকায় আমার অনেক আমেরিকান প্রিয় মানুষজন আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা হলে গিয়ে অন্তর্জাল দেখবেন। সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো সিনেমার সাথে সবচেয়ে জরুরি ভালো দর্শক। আমরা যদি না দেখি তবে কেমনে ভালো সিনেমা হবে!

এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমা প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...