অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে বদলে যাওয়া জীবনের গল্প শুনালেন তৃণমূলের মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৫

remove_red_eye

৫৪২



সারা দেশের মধ্যে প্রথম সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় সভা


হাসিব রহমান.লালমোহন থেকে ফিরে :  হর চন্দ্র শীল। এক সময় তার ঘর বাড়ি জমি জমা সবই ছিল। কিন্তু সর্বনাশা মেঘনা নদী তার সব কেড়ে নিয়েছে। লালমোহনের লর্ড হার্ডিঞ্জ এলাকায় সেলুনে কাজ করে স্ত্রী ২ সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় কোন রকমে কষ্টে চলতো জীবন। মাস গেলে ঘর ভাড়া দেয়ার চিন্তায় ঠিক মতো তার ঘুম হতো না। কিন্তু এখন আর তার সেই দুঃখ কষ্ট নেই। তাঁর নিজের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একটি পাকা ঘর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাস করছেন। ঠিক মতো ঘুমাতে পারছেন।হর চন্দ্র শীলের মতো ভোলার লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নে বিবি সায়েরা বেগমও তার বদলে যাওয়া জীবনের গল্প শুনিয়েছেন। তিনি বলেন, স্বামী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার। কিন্তু গত ৩ বছর আগে তার স্বামী মোঃ ফারুক স্ত্রী সন্তান কে ফেলে রেখে চলে যায়।

এর পর সায়েরা বেগমের জীবনে নেমে আসে চরম বিপযয় । সন্তানদের নিয়ে দুই মুঠো খাবার জোটানো ছিল অনিশ্চিত। মানুষের বাসা বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে চলতো তাদের জীবন। ঠিক ওই সময় এলজিইডির শ্রমিক হিসেবে ৭ হাজার টাকা বেতনে রাস্তার মাটি কাটার কাজ পান। তা দিয়ে এখন ঘুরে দাঁড়ানো চেষ্টা করছে। লালমোহনের দরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধী সুরমা বেগমের লেখা পড়া যখন বন্ধ হয়ে যাচ্ছিলো। তখন সরকারি প্রতিবন্ধী ভাতা পেয়ে তার জীবনের গল্পই এখন পাল্টে গেছে। তিনি এখন লালমোহন করিমুন্নেসা হাফিজিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখা পড়া করছেন। পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ নিয়ে অনলাইনে কাজ করে পরিবারকে আর্থিক সাহায্য করছেন। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় এরকম অপ্রকাশিত জীবন বদলে যাওয়া অজানা গল্প তুলে ধরা হয়।

মঙ্গলবার ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় প্রশাসনের আয়োজনে সারা দেশের মধ্যে প্রথম ব্যতিক্রম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পার্কের মাঠে দুর দূরান্ত থেকে দলে দলে নারী পুরুষ ছুটে আসেন। লালমোহন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন , ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।এসময় তিনি বলেন,এক সময়ের অবহেলিত এই জনপদ কে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও হাজার হাজার সুবিধা ভোগী পরিবার সরাসরি নানা সংকল্পের মাধ্যমে সুফল ভোগ করছেন । তাঁর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই-সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর বর্তমানে তার-ই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিচ্ছেন। শেখ হাসিনা বুঝেন দেশের মানুষের দুঃখ-কষ্ট, তাই তিনি নানামুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। যার ফলে বর্তমানে দেশের জনগণ শান্তিতে ও নিরাপদে রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় লালমোহনের বিএনপি জোট সরকারের আমলে অত্যাচার নির্যাতন ও বর্তমান সরকারের দিন বদলের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারের সুফলভোগীরা কয়েক হাজার নারী পুরুষ ।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...