অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনের মেঘনা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২৪

remove_red_eye

৪৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিহত নারীর  নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা বৃহস্পতিবার রাতে  পুলিশকে খবর দেন। এর পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৮ বছর হতে পারে। ওই নারীর প্রায় ১০/১২ দিন আগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে হত্যাকান্ডের ঘটনা হতে পারে।  
বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির হোসেন মিঞা  জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের শরীরে কোন কাপড় ছিলো না। ময়না তদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যার মামলা দায়ের করেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...