অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২

remove_red_eye

৩৭০

টানা প্রবল বর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরী অবস্থা।
বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। টানা বর্ষণের কারণে পানি নামতে পারছে না।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়ি পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক কমিশনার জেচারি ইসকল জানান, গত দুই বছরের মধ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন।
এরআগে ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল নিউইয়র্ক। ওই সময় শক্তিশালী হারিকেন ইডার   প্রভাবে ভারি বৃষ্টিতে তলিয় যায় নিউইয়র্কের অনেক ভবনের বেজমেন্ট। শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...