বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬
৪১৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংকে অভিনন্দন জানিয়েছেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ কথা জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনার নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সাথে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক অঙ্গনে তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।’
তিনি আরো বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে।
পুতিন শি’র সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সকল সফলতা কামনা করেছেন।
এদিকে অভিনন্দন বার্তায় পুতিন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে শি জিন পিংয়ের সাথে বৈঠক করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।
এদিকে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানিয়েছেন পুতিন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গত ২৬ সেপ্টেম্বর বলেছেন, রুশ প্রেসিডেন্টের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে তা এখনও ঘোষিত হয়নি।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত