অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২০ রাত ০১:০৩
১০০২
অচিন্ত্য মজুমদার:: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে ভোলায় মাঠে নেমছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বরিশাল দালান মোড় থেকে বিভিন্ন এলাকায় নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, জনগনকে সচেতন করতে ইতমধ্যে নৌ বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় দুটি কন্টিনজেন্ট এসেছে। একটি কন্টিনজেন্টের মধ্যে দুই প্লাটুন সদস্য রয়েছে । এর বাইরেও রিজার্ভ নৌবাহিনীর সদস্য রাখা হয়েছে । প্রয়োজনে হলে তাদেরও মাঠে নামানো হবে।
তিনি আরও জানান, বিদেশ ফেরতরা কোয়ারেন্টিন ঠিক মতো মানছে কি না সে বিষয়টি ছাড়াও স্বাস্থ্য বিভাগের আইসোলেশন সেন্টার ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্বে থাকবে নৌবাহিনী।
এছাড়া সিভিল প্রশাসন, পুলিশ, লোকাল প্রশাসন ও উপজেরা নির্বাহী কর্মকর্তার সাথে যৌথ ভাবে নৌবাহিনীর এই কন্টিনজেন্ট দল মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।
এদিকে জন সমাগম ঠেকানো ও সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কাজ করছে। ইতিমধ্যে যারা মাক্স না পরে রাস্তায় এসেছে তাদের মধ্যে থেকে ১০ জনের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
অপদিকে, সকালে শহরের বিভিন্ন এলাকায় ও গণপরিবহণে জীবাণুনাশক স্প্রে করাসহ লিফলেট এবং মাক্স বিতরণ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ।
এ সময়, মাইকে করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে নিজেদের পরিস্কার রাখার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান তারা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত