অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইন্দোনেশিয়া এই প্রথম চালু করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির ট্রেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৩৬০

চীনের অর্থায়নে ইন্দোনেশিয়া সোমবার এই প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ গতির ট্রেন চালু করেছে। চীনের সহযোগিতায় মাল্টি বিলিয়ন ডলারের এই প্রকল্পকে প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘দেশের আধুনিকীকরণের প্রতীক’ হিসেবে বর্ণনা করে এটিকে স্বাগত জানিয়েছেন। খবর এএফপি’র।
ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করা বুলেট ট্রেন ‘হুশ’ রাজধানী জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে চলাচল করবে। এই দুই নগরীর মধ্যে চলাচলে ট্রেনটির সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ১৪০ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে আগে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা।
রাজধানীর প্রধান স্টেশনে এক অনুষ্ঠানে ইউদোদো বলেন, ‘জাকার্তা-বান্দুং হাই-স্পীড ট্রেনটি আমাদের দক্ষ, বন্ধুসুলভ এবং সমন্বিত গণ পরিবহন ব্যবস্থার একটি নিদর্শন।’
‘এটি গণ পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশের আধুনিকীকরণের প্রতীক যা অন্যান্য পরিবহনের সাথে নির্বিঘেœ সংযোগ স্থাপন করছে।’
ইউদোদো বলেন, ৬শ’ যাত্রী পরিবহন ক্ষমতার ট্রেনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতির একটি পরিবহন।
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল পাঁচ বিলিয়ন ডলার এবং ২০১৯ সালের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল।
যাই হোক নির্মাণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ থাকার এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এটির কাজ শেষ করতে বেশি সময় লাগে এবং ব্যয়ও অনেক বেড়ে যায়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...