অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কঙ্গনার ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশ্যে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৫০

remove_red_eye

৪১৫

বলিউড নায়িকা কঙ্গনা রানাউতের ‘তেজস’ সিনেমা চলতি মাসেই মুক্তি পাচ্ছে। আজ (২ অক্টোবর) ভারতের গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে এ সিনেমার টিজার।

কঙ্গনা অভিনয় দক্ষতা বারবার প্রশংসিত হয়েছে। ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশের পর তা আরও একবার প্রমাণিত হলো। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজার দেখে দর্শকরা বিস্মিত হয়েছেন। টিজার মুক্তির সময় ঘোষণা করা হয়েছে ‘এয়ার ফোর্স ডে’ অর্থাৎ ভারতীয় বিমানসেনা দিবস ৮ অক্টোবর প্রকাশ্যে আসবে সিনেমার ট্রেলার।

‘তেজস’ সিনেমায় বিমানসেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। তার ভক্ত-অনুরাগীদের দাবি, অনেক প্রতীক্ষার পর এ সিনেমাই ভাগ্য ফেরাতে অভিনেত্রীর ক্যারিয়ার। দেশপ্রেমে ভরপুর এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।

টিজারে দেশ ভালোবাসার স্পষ্ট আভাস মিলেছে। এবং এ সিনেমা যে অ্যাকশনে ভরপুর তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা, ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’ অর্থাৎ ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’। আপাতত সবাই অপেক্ষায় ৮ অক্টোবর ট্রেলার মুক্তির।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দেশের ভালোবাসার জন্য উড়ান নিতে প্রস্তুত! ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না। ট্রেলার আসছে ভারতীয় বিমানসেনা দিবস, ৮ অক্টোবরে।’

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...