অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

অষ্ট্রেলিয়ায় ভয়ংকর দাবানলের মৌসুম নিয়ে সতর্কতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৩৬৯

অষ্ট্রেলিয়ায় বার্ষিক দাবানল মৌসুম শুরুর আগেই একাধিক অগ্নিকান্ড শুরু হয়েছে।
এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীস্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি সকলকে ভয়ংকর দাবানল মৌসুমের বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা কেবল অক্টোবরের প্রথম সপ্তাহে আছি। অথচ এখনই আমরা গ্রীস্মের মাঝামাঝি সময়ের পরিস্থিতিতে রয়েছি।
ক্রিস আরো বলেন, দাবানলের জন্যে এ ধরনের পরিবেশ অনুকূল এবং এ কারনে আঞ্চলিক কিছু সম্প্রদায়ের জন্যে এটি ভয়ংকর হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ক্রিসের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, দাবানলের মৌসুম আগেভাবে শুরু হয়েছে। অথচ অষ্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয়েছে এক মাস হলো।
দমকল কর্মীরা বলছে, তারা নিউ সাউথ ওয়েলসে নিয়ন্ত্রণের বাইরে থাকা ১৮টি দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।   
আগুনে অন্তত তিন বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার ভিক্টোরিয়ার গ্রামীণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬৫০ দমকল কর্মী ১৭ হাজার হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
যদিও দিন শেষে প্রবল বর্ষণে আগুন নিভে যায়।
এদিকে বর্ষণের কারনে বুধবার মেলবোর্নের ১৬০ কিলোমিটার দূরের এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
গত মাসে অষ্ট্রেলিয়ার আবহাওয়া বু্যুরোর ঘোষণায় বলা হয়েছে, এল নিনোর প্রভাবে দেশটির আবহাওয়ায় শুষ্কতা বাড়ছে। এরফলে দাবানল ও খরা বাড়বে।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...