অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে করোনা আক্রান্তদের জন্য শিক্ষকদের অগ্রীম ব্যতিক্রমী উদ্যোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২০ ভোর ০৪:১২

remove_red_eye

৬৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় করোনা আক্রান্তদের জন্য শিক্ষকরা অগ্রিম আইসোলেটেড ইউনিট স্থাপন করেছেন। মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কয়েকজন প্রধান শিক্ষক নিজেদের খরচে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ শয্যা বিশিষ্ট এ আইসোলেটেড ইউনিট স্থাপন করা হয় ।
স্থানীয় সূত্র জানান, লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৪০ জন মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সহযোগিতায়  ব্যতিক্রমি এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের সব ধরণের ঔষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করবে লালমোহন ড্রাগ ও ফারিয়া সমিতি। করোনা আক্রান্ত হলেই রোগীদের এখানে এনে প্রয়োজনীয় সেবার জন্য প্রস্তুত করা হয়েছে ৩১ টি শয্যা। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিন বলেন, উপজেলার বেশ কয়েকজন শিক্ষক মিলে এ আইসোলেটেড ইউনিট স্থাপন করেছি। এখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসা দেয়া হবে। বুধবার রাতে এ আইসোলেটেড ইউনিট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষকদের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও ভালোর কাজে এগিয়ে আসবে এসব শিক্ষকরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...