অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার তজুমদ্দিনে সরকারের উপকার ভূগীদের মিলন মেলা আনন্দ উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ রাত ১০:৫৪

remove_red_eye

৫১২

হাসিব রহমান/ কামরুল ইসলাম,তজুমদ্দিন থেকে ফিরে :  ভোলার তজুমদ্দিনে  প্রধানমন্ত্রীর উন্নয়নে গ্রাম বাংলার দিন বদলে সরকারি  উপকার ভূগীদের  এক মিলন মেলা হয়েছে । এসময় সরকারের উন্নয়নের  প্রামান্যচিত্র প্রদর্শনীসহ সমাবেশ এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করে।
তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ষ্টেডিয়াম মাঠে বুধবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ সুবিধা ভোগীদের মিলন মেলায় দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন  বয়সী  প্রায় ৫/৬ হাজার নারী পুরুষের ঢল নামে। সরকারি নানা প্রকল্পের মাধ্যমে উপকৃত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ গুলো এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দারিদ্র্যতার অভিশাপ থেকে ঘুরে দাঁড়ানো তাদের জীবনের দিন বদলের গল্প তুলে ধরেন , বীর নিবাস পাওয়া বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মাষ্টার, সম্ভুপুর ইউনিয়নের নারী উদ্যোক্তা লাকি বেগম, জেলে সুফিয়ান, মোতাহার মাঝি, তৃতীয় লিঙ্গের মনিরসহ অনেকেই।
ভোলার তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,  আজকের এই আয়োজন গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সরকারি সুযোগ-সুবিধা এবং ভাতা ভোগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। গত ১৪ বছরের প্রধানমন্ত্রীর পক্ষে অতিদরিদ্র জনগণের জন্য যত ধরনের সুযোগ সুবিধা এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আমরা পৌঁছে দিয়েছি। আজকে সুবিধা ভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য সকলে একত্রিত হয়েছে। তিনি আরো বলেন,দরিদ্র ও অসহায় এ পরিবারগুলো মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে এসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই আজকের অনুষ্ঠানে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা দেশ বাসীকে জানিয়ে দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয় যুক্ত করে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার   মোঃ মাহিদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান,চাঁদপর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন প্রমুখ। পরে  আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...