অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় কলেজের শিক্ষার্থীরা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২০ ভোর ০৪:২০

remove_red_eye

৭০৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে ভোলা সরকারি কলেজের একদল শিক্ষার্থী কম খরচে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার। গত কয়েক দিন ধরে করোনা আতঙ্কের মধ্যে বাজারে যখন হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে, ঠিক তখন এই  হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে শহরের স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আর এই হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে সহায়তা করেছেন ভোলা সরকারি কলেজের রসায়ন বিভাগ ও  আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল । কোনো ধরনের প্রতিষেধক না থাকায়  সতর্কতা, সচেতনতা ও পরিষ্কার থাকাই আপাতত এ ভাইরাস প্রতিরোধের একমাত্র কৌশল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে হাতের মাধ্যমে এ ভাইরাস সংক্রমণ হওয়ার কথা জানিয়ে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার জন্য বলা হচ্ছে। কিন্তু বাজারে এসব বস্তুুর চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। যে কারণে ভোগান্তিতে পড়েছে অনেকে। বিশেষ করে নিন্মবিত্ত শ্রমজীবী মানুষ তো এই হ্যান্ড স্যানিটাইজার পাইনা। তাই করোনা ভাইরাস সংক্রমণ থেকে নি¤œবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ভোলা সরকারি কলেজ।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়ার পৃষ্ঠপোষকতায়  কাজটি করার উদ্যোগ নেন রসায়ন বিভাগ ও কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ এ কাজে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামের একটি বে-সরকারি প্রতিষ্ঠান। ভোলা সরকারি কলেজের  রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এস এম বশীর উল্লাহ তত্ত্বাবধায়নে স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয় হ্যান্ড স্যানিটাইজার। আর ভোলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে পড়ুয়া  শিক্ষার্থীরা  ছুটিতে না থেকে স্বেচ্ছাশ্রমে  এর ভিত্তিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে।


এ কার্যক্রমে অংশগ্রহণ করে একাদশ শ্রেণি বিজ্ঞান শাখার শিক্ষার্থী নিশাত তাসনিম, তাইয়্যেবাতুন নাজিয়া, সায়মা আক্তার, সুমাইয়া আক্তার,মালিহা জাহান, মো: জায়েদ আনজাম , প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাবুবুর রহমান এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ঐশি দত্ত সহ আরো অনেক শিক্ষার্থী জানায়,করোনা মোকাবেলায় মানুষের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এখন সবাই সচেতন হলে আমরা এই রোগ থেকে মুক্ত হতে পারবো। শিক্ষার্থীরা বলেন এমন পরিস্থিতি আমাদের বাসায় থাকতে বলা হয়েছে। তবে শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মিলে সাধারন মানুষের জন্য  হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। এর মাধ্যমে সবাই সুরক্ষা থাককে পারবে বলে আশাকরি।


ভোলা সরকারি কলেজ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এস এম বশীর উল্লাহ জানায়,বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর সংক্রমন ঘটেছে। সরকারের আহবানা সাড়া দিয়ে আমরা এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। এর মাধ্যমে বাজারে যে হ্যান্ড স্যানিটাইজার স্বল্পতা তা কিছুটা কাটাতে সহায়তা করবে। কলেজের প্রায় ১৫-২০ জন শিক্ষার্থী ও শিক্ষকরা এই হ্যান্ড স্যানিটাইজার  তৈরিতে সহায়তা করে থাকে। প্রাথমিকভাবে ৫০ ও ১০০ মিলি গ্রামের প্রাথমিক ভাবে আটশ  বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত উপকরণে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে বলে জানান।   গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জাকির হোসন মহিন জানায়, করোনা ভাইরাসের কারনে বাজারে হ্যান্ড স্যানিটাইজারে সংকট দেখা দিয়েছে। যখন শুনলাম ভোলা সরকারি কলেজ এই  হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার উদ্যোগ গ্রহন করেছে তখন  আমরা কলেজের  উদ্যোগের পাশে দাড়াঁই। এর মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র মানুষ এই  হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আশাকরি।


আর ভোলা সরকারি কলেজের প্রফেসর মোঃ গোলাম জাকারিয়ার বলেন, অত্যন্ত দ্রুততার সাথে ঢাকা থেকে বোতল, গ্লিসারিন, মিথাইল অ্যালকোহল ও স্পিরিট-এই উপাদানগুলো সংগ্রহ করে এনে হ্যান্ড স্যানিটাইজার তৈরি এবং বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।এমন মহান উদ্যোগের জন্য  রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এস এম বশীর উল্লাহ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাকির হোসন মহিন,ইসলামিয়া প্রেসের কর্ণধার জনাব মোঃ মামুন গোলদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাহাবুব আলম এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মোঃ এরশাদ সহ কার্যক্রমের সাথে থাকা সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানায়। সার্বিক এ প্রয়াসটি সার্থক হবে যখন সকল মানুষকে সচেতন করে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে করোনার সংক্রমণ থেকে মুক্ত করা যাবে।


পরে ভোলা সরকারি কলেজের সামনে এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্যাহ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জামাল হোসেন,দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবিন্দ এসময় উপস্থিত ছিলেন। 





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...