তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৭
৪০২
তজুমদ্দিন প্রতিনিধি : উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও প্রকল্পের আওতায় প্রজননক্ষম (মা) ইলিশ রক্ষা অভিযান (১২ অক্টোবর থেকে ২নভেম্বর মোট ২২দিন) বাস্তবায়নের লক্ষে ভোলার তজুমদ্দিনে ‘ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, ভোলা জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালী সময়ে উপজেলার নিবন্ধীত ১৭ হাজার ৫শত জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল-আমীন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত