অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ১২:১১
১৪৮২
অচিন্ত্য মজুমদার:: করোনাভাইরাস সক্রমন প্রতিরোধে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ভোলায় ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে গত ২৫ মার্চ বুধবার থেকে। নতুন করে আজ শুক্রবার থেকে বিকেল ৫টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- নৌবাহিনীর কমান্ডার ও ভোলা ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ প্রশাসনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা থেকে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে শুক্রবার থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। তবে ওষুধের দোকান ২৪ ঘন্টাই খোলা থাকবে। ওই সময় মানুষ ওষুধ ক্রয় ও হাসপাতালের যাওয়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না।
সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে ভোলার সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিকশা চলাচল করবে। কিন্তু একটি রিকশায় একজনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। বিনাকারণে কোনো মানুষ যাতে ঘর থেকে না বের হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত