বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৯
৫৫৭
কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০২৩’-এ অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।
জার্মানির কোলন শহরে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় বিশ্বের ১১৮টির অধিক দেশ থেকে ৭ হাজার ৮০০ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য খাদ্যপণ্যের পরিবেশকরা মেলায় অংশ নিতে নিবন্ধন করেছেন।
প্রাণ এক্সপোর্ট এর নির্বাহী পরিচালক (ইউরোপ ও আমেরিকা) গোলাম রসুল বলেন, এ বছর প্রাণ এর স্টলে কনফেকশনারি, বেকারি, জুস ও ড্রিংকস, কালিনারিসহ নয়টি ক্যাটাগরিতে পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে মার্শমেলো, পটাটা চিজ বিস্কুট, পটটা বার্বিকিউ ফ্লেভারড বিস্কুট, গাম বল মেশিন, কোরিয়ান কিমচি নুডলসসহ ২০টি নতুন পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি আরও জানান, এবারের মেলা থেকে আমাদের প্রত্যাশা অনেক বড়। করোনার পর এবার বড় পরিসরে মেলা হচ্ছে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ক্রেতা ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। মেলার মাধ্যমে আমাদের নতুন পণ্য বিদ্যমান ক্রেতাদের পাশাপাশি নতুন ক্রেতাদের সামনেও তুলে ধরার সুযোগ হবে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। কারণ আমরা প্রাণ পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে ‘আনুগা’ মেলা বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এছাড়া ইউরোপের বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণ এর পণ্য সংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ। মেলায় একদিকে ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন করে, অন্যদিকে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
প্রাণ গ্রুপের পণ্য এখন বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় প্রাণ-আরএফএল গ্রুপ টানা ১৯ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার লাভ করেছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত