তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ০৩:০১
৭৯৪
তজুমদ্দিন প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র। সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনের তাগিদ ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া সকল দোকানেই বন্ধ রয়েছে । রাস্তায় মাঝে মাঝে দুই চারটি অটোরিক্সা, মটোরসাইকেল ছাড়া অন্যকোন যানবাহনের দেখা মিলছেনা। বাজারে ক্রেতা না থাকায় যেসকল ব্যবসায়ীরা দোকান খুলছে তারা বসে বসে অলস সময় কাটাচ্ছে। খাসের হাট বাজারের মুদি ব্যবসায়ী মোঃ নিরব জানায়, বাজারে মানুষ না আসায় কেনা বেচা নেই বললেই চলে। যেখানে আগে দৈনিক ৬ থেকে ৭ হাজার টাকার মালামাল বিক্রি হতো এখন দুই হাজার টাকার পণ্যও বিক্রি করা যায় না। তবে ঢাকার সাথে লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু পণ্যের সংকট রয়েছে। তবে হাট বাজারগুলোতে ওষুধের দোকানে মানুষ কিছুটা চোখে পড়ার মতো। ফার্মেসি ব্যবসায়ী প্রনব চন্দ্র দাস বলেন, দোকানে যারা আসে তারা অসুস্থ্য হয়ে ওষুধের জন্য আসে। অধিকাংশ জ¦র, সর্দি ও কাশির রোগী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, ভোলা জেলা প্রশাসন থেকে পাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান ব্যতীত মুদি দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া সকল দোকানাপাট বন্ধ থাকবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে থাকবে। আমরা কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ করোনা থেকে মুক্তি পাবো। প্রয়োজনের তাগিদে কেউ ঘর থেকে বের হলে ঘরে আসার সাথে সাথে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক