অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেহুন্দি জাল দিয়ে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ০৩:১৭

remove_red_eye

৯১০

আকতারুল ইসলাম আকাশ : নদী আর সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ও বহেুন্দি জাল ব্যবহারে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এতে জাটকা ও  ডিমওয়ালা  বিভিন্ন  প্রজাতের মাছের পোনা সহ অন্যান্য জলজ প্রাণী অকালে মারা যাওযায় জীববৈচিত্র পড়েছে  হুমকিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ভাংতির খাল সংলগ্ন স্থানীয় প্রভাবশালী ফারুক বেপারি, সাজল বেপারি ও হাছান বেপারির নেতৃত্বে নদীর মাঝে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। ফলে বিলুপ্ত হচ্ছে প্রায় ২৫০  প্রজাতির মাছ। মাছশুন্যকরে তুলছে নদীগুলোকে।
বৃহস্পতিবার সকালে ইলিশা ভাংতির খাল এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝে জেলেরা  বেহুন্দি জাল ও কারেন্ট জাল পেতে বিভিন্ন প্রজাতের ছোট  ছোট পোনা মাছ ও মাছের  রেনুসহ জালে ধরা পড়ছে জাটকা, ডিমওয়ালা পুটি, টেংরা,  কই,  বেলা, বাইলা,  ব্যাঙ, সাপ ও অন্যান্য জলজ প্রাণী। ফলে অচিরেই কমে যাবে বিভিন্ন প্রজাতির মাছ, বন্ধ হয়ে যাবে প্রকৃতির জলজ প্রাণীর উৎপাদন।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কতিপয় প্রভাবশালী দালাল জেলেদের  প্ররোচনায় এক প্রকার জোর পূর্বক কারেন্ট জাল, বেহুন্দি জাল ও মশারী জাল দিয়ে এসব পোনা ও রেনু অবাধে নিধন করা হচ্ছে।
এদিকে মেঘনা পাড়ের জেলেরা বলেন, নদীতে বেহুন্দি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হলে এসব জালের উৎপাদান বন্ধ করতে হবে। কিন্ত  তা না করে নদীতে এসে জেলেদের ধাওয়া করে জাল পুড়িয়ে ধ্বংস করে এবং জেল জরিমানা করা হচ্ছে।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ভাংতির খাল এলাকায় বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে মাছ নিধন হচ্ছে বিষয়টি আমিও শুনেছি। অতি দ্রæতই সেখানে অভিযান চালাবো। বিষয়টি কোস্ট গার্ডকেও জানানো হয়েছে।    

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...