লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৩ রাত ১০:৩০
৩৯৫
লালমোহন প্রতিনিধি : বিএনপি জামায়াতের নৈরাজ্য, উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাতের আধাঁরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে লালমোহন উপজেলা যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সতানজিম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আবারো দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে জামাত বিএনপি। ভোলা-৩ আসনে সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন-তজুমদ্দিনে বিএনপি জামায়াতের এসব ষড়যন্ত্র আমরা কঠোর হস্তে মোকাবেলা করব। লালমোহন-তজুমদ্দিনে ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না বলেও কঠোর হুশিয়ারি দেন বক্তরা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত