অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনা: ভোলায় নৌ-বাহিনীর টহল এ্যাকশনে প্রশাসন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ০৩:২০

remove_red_eye

৮২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে ভোলায় কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নেমছে প্রশাসন ও নৌ বাহিনী। নির্দেশ অমান্য করায় গত ২ দিনে ৩১ জনকে জরিমানা করা হয়েছে।  গত ২ দিন  সকাল থেকেই শহরের বরিশাল দালাল সড়ক, নতুন বাজার, বাংলা স্কুল মোড়, কালীনাথ রায়ের বাজারসহ বিভিন্ন এলাকা জেলা প্রশাসনের সাথে পুলিশ ও নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে। জনগনকে সচেতন করতে ইতমধ্যে নৌবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। জেলায় নৌবাহিনীর দুটি কন্টিনজেন্ট সদর ও চরফ্যাশন উপজেলায় অবস্থান করে মাঠে কাজ করবে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কাজ করছে।  শুক্রবার দুপুর পর্যন্ত মাক্স না পরে রাস্তায় বের হওয়ায় ভোলার বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় ২১ জনকে ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসব অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, রদিওয়ানুল ইসলাম, মো: নাদিম হোসেন শামিম, মোহাম্মদ শামিম মিঞা, জিমরান মোহাম্মদ সায়েক, আকিব ওসমান, সালেহ আহাম্মেদ ও পিয়াস চন্দ্র দাস।
অপর দিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভোলা বাংলাবাজার এলাকায়  করোনা সংক্রমণ প্রতিরোধে মাক্স পরিধান না করায় ১০ জনকে ২০০টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম। অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন, মো: আলম (৩৩), জাকির হোসেন (২৮), জাবেদ (৩৫), আবু তাহের (২৫), বাবুল (৪৫), মো: বাচ্চু (৪২), লিটন (৪০), রুবেল (৩৫), রিপন (৩৩) ও মো: রফিক (৪০)। তারা সকলে বাংলাবাজার ও এর আশেপাশ এলাকার বাসিন্দা।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...