চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১০:৩৯
৩৮৮
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন সাগর মোহনার হাতিয়ার চর ও তিন চর নামক স্থানে ২টি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা জেলেদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এতে অন্তত ১১ জেলে আহত হয়েছে। জলদস্যুরা এ সময় ট্রলার থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ, জাল, ইঞ্জিন লুট করে নিয়ে যায়। (০৯ অক্টোবর) সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় গুরুতর আহত নুরনবী মাঝি জানান, ১৬ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে হাতিয়ার চর নামক স্থানে এলে হঠাৎ ডাকাত দলের সদস্যরা আমাদের উপর হামলা করে। এসময় জেলে মো:নুরনবী,মো:নজরুল ইসলাম, মো: জলিল ও মো: আকতারের উপর হামলা করলে কে এক পর্যায়ে তারাসহ ১৫ জেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমি ইঞ্জিন রুমে থাকায় ধরা পরে যাই। এ সময় তারা আমাকে বেধড়ক মারধর করে ট্রলারের মাছ ও সরঞ্জাম নিয়ে যায। অপরদিকে পৃথক ডাকাতির ঘটনায় আহত আলমগীর মাঝি জানান,তিন চরের মাথায় আসলে হঠাৎ ডাকাতরা আমাদের উপর আক্রমণ শুরু করলে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ি কিন্তু মিন্টু নামের এক জেলে ধরা পড়ে যায় তাদের হাতে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে ট্রলারে থাকা মাছ,জাল ও সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। পরে সামরাজ ঘাটের অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে ঘাটে আনেন। এবং আহত ১১জেলেকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় জেলেদের প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন তারা।
চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডাক্তার শায়লা আমিন জানান, ডাকাতের হামলায় আহত জেলেদের একজন ব্যতীত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত