বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১৩
৩৬৬
গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের ‘একেবারে জরুরি প্রয়োজন’ মোকাবেলায় জাতিসংঘ বৃহস্পতিবার ২৯ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। সেখানে একেবারে সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ার পর চার লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণভয়ে তাদের ঘরবাড়ি চেড়ে চলে গেছে। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওমিসএইচএ) বলেছে,এই তহবিল ১২ লাখের বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে।
শনিবার হামাসের বন্দুকধারীরা ইসরাইলের ছোট শহর কিবুতজিম এবং একটি সঙ্গীতানুষ্ঠানে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১,২০০ জনেরও বেশি লোককে হত্যা করে। এই সময় তারা প্রায় ১৫০ জনকে জিম্মি করে।
এরপর ইসরাইল গাজায় পাল্টা বিমান ও কামান হামলা চালিয়ে বিভিন্ন ভবন গুড়িয়ে দেয়। ঘনবসতিপূর্ণ ২৩ লাখ বাসিন্দার এই ছিটমহলে ইসরাইলের হামলায় ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গাজায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আগে এই উপত্যকার ৬০ শতাংশ পরিবারের খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগার কথা বিবেচনা করা হয়েছিল।
ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ছড়িয়ে পড়া যুদ্ধে বৃহস্পতিবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৪২৩,৩০০ জনে দাঁড়িয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত