অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ রাত ০৯:০৫

remove_red_eye

৩৯০

লালমোহন প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সু-নিশ্চিত করার লক্ষে ভোলার লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও পৌরসভা যুবলীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৩ অক্টোবর) বিকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে  শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামীলীগ উন্নয়ন ও জনগনের দল। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মাসেতু, কর্ণফুলি টার্ণেল, মেট্রোরেল, এভিটেেেটড এক্সপ্রেসওয়েসহ মেঘা প্রকল্প আজ দৃশ্যমান। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।  তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকাম মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাস্ট্রক্ষমতায় রাখার আহবান জানান তিনি।
পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলালসহ আরো অনেকে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...