অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় দরিদ্রদের পাশে দাড়ালেন পৌর মেয়র মনিরুজ্জামান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:৩৭

remove_red_eye

১৪০৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে টানা দশ দিন গণ পরিবহন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভোলায় প্রায় সকল মানুষই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে চরম বিপাকে। তাদের কাজের আয় উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। কিন্তু ভোলার জনপ্রিয় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান হতদরিদ্র নি¤œ আয়ের ওই সব মানুষের পাশে দাড়িয়েছেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন। শনিবার বিকালে ভোলা যুগীরঘোল এলাকায় জৈনপুর খানকাহ শরীফ চত্বরে খাদ্য সহায়তা কার্যক্রমের শুরুতে দোয়া নোজাত করেন হাফেজ আলহাজ্ব হয়রত মাওলানা হাসনাইন আহমেদ ছিদ্দিকী জৈনপুরী,আলহাজ্ব হয়রত মাওলানা সাইয়েদাইন আহমেদ ছিদ্দিকী জৈনপুরী,আলহাজ্ব হযরত মাওলানা আহমেদ ওসামা ছিদ্দিকী জৈনপুরী দোয়া মুনাজাত করেন। এর খাদ্যসামাগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।  এ সময় তিনি পৌর এলাকার দরিদ্র বাসিন্দাদের মাঝে এ সহায়তা দেন। প্রতিটি প্যাকেটে ২০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও এক কেজি করে ডাল দেয়া হয়। পৌর মেয়র জানান, পৌর সভার ৯টি ওয়ার্ডের সাড়ে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, এ্যাপেলো মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহিদুল হক শুভ প্রমুখ। পৌর মেয়র মনিরুজ্জামান মনির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহায়তায় তিনি পৌরসভা দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করেছেন। করোনা ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিবেন। এছাড়াও পৌর এলকায় জীবানুণাশক স্প্রে করা হচ্ছে। করোনা প্রতিরোধে পৌর সভার এ কার্যক্রম অব্যাহত থাকবে।








আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...