বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:৩৭
১৩৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে টানা দশ দিন গণ পরিবহন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভোলায় প্রায় সকল মানুষই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে চরম বিপাকে। তাদের কাজের আয় উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। কিন্তু ভোলার জনপ্রিয় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান হতদরিদ্র নি¤œ আয়ের ওই সব মানুষের পাশে দাড়িয়েছেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন। শনিবার বিকালে ভোলা যুগীরঘোল এলাকায় জৈনপুর খানকাহ শরীফ চত্বরে খাদ্য সহায়তা কার্যক্রমের শুরুতে দোয়া নোজাত করেন হাফেজ আলহাজ্ব হয়রত মাওলানা হাসনাইন আহমেদ ছিদ্দিকী জৈনপুরী,আলহাজ্ব হয়রত মাওলানা সাইয়েদাইন আহমেদ ছিদ্দিকী জৈনপুরী,আলহাজ্ব হযরত মাওলানা আহমেদ ওসামা ছিদ্দিকী জৈনপুরী দোয়া মুনাজাত করেন। এর খাদ্যসামাগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এ সময় তিনি পৌর এলাকার দরিদ্র বাসিন্দাদের মাঝে এ সহায়তা দেন। প্রতিটি প্যাকেটে ২০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও এক কেজি করে ডাল দেয়া হয়। পৌর মেয়র জানান, পৌর সভার ৯টি ওয়ার্ডের সাড়ে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, এ্যাপেলো মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহিদুল হক শুভ প্রমুখ। পৌর মেয়র মনিরুজ্জামান মনির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহায়তায় তিনি পৌরসভা দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করেছেন। করোনা ঝুঁকি এড়াতে জন সমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিবেন। এছাড়াও পৌর এলকায় জীবানুণাশক স্প্রে করা হচ্ছে। করোনা প্রতিরোধে পৌর সভার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত