অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার,প্রেমিকসহ গ্রেফতার ৩

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৫১৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকায় দক্ষিণ বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের তানজিলা(১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে শাহাবুদ্দিন(৩৫),মোঃ নাছিম(২৫) মোঃ হান্নান(৪৫) নামে ৩ যুবককে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিনের নেতৃত্বে
১১ অক্টোবর রাতে নাছিম ও হান্নান কে বোরহানউদ্দিনের বড় মানিকার নিজ বাসা থেকে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৩ অক্টোবর দুপুরে অভিযান পরিচালনা করে মোঃ শাহাবুদ্দিন কে ঢাকা উত্তরা থেকে তার প্রেমিকা তানজিলাকে সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সকলেই বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে,বড় মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শাহাবুদ্দিন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেয়ের বাবা ছেলেটির পরিবারকে জানালে তারা কোনো কর্ণপাত না করে উল্টো আপত্তিকর কথাবার্তা বলে।
এক পর্যায়ে গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে থেকে সিএনজিতে যোগে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক সহ আরো ২-৩জন।
পরে এ ঘটনায় তানজিলার বাবা মোঃ শাফিজল ইসলাম বাদী হয়ে বুধবার ১১ অক্টোবর বোরহানউদ্দিন থানায় শাহাবুদ্দিন সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে তার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে
 বুধবার রাতে ২ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ১৩ অক্টোবর শুক্রবার মামলার ১ নম্বর আসামী শাহাবুদ্দিন কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে শনিবার সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...