অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘ইসরায়েলের বিরুদ্ধে বৈরী পদক্ষেপ ঠেকাতে’ দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৩৮৬

মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে প্রসারিত করার কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে।’
প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার একথা বলেন।
ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো এক সপ্তাহ আগে ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের চলমান প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই অঞ্চলে মোতায়েন করা অন্য একটি ক্যারিয়ার গ্রুপে যোগ দেবে।
অস্টিন এক বিবৃতিতে বলেছেন, এই মোতায়েন ওয়াশিংটনের ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় অঙ্গীকার এবং এই যুদ্ধ বাড়ানোর জন্য যে কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য আমাদের সংকল্পের ইঙ্গিত দেয়।’
হামাসের হামলার প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে ইসরাইল গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করার পর এখন গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলে ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে। এতে গাজায় এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল নির্বিচার বিধ্বংসী হামলা চালিয়ে গাজায় ২,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে এবং অন্যান্য দেশকে সংঘাত না বাড়াতে সতর্ক করেছে।
দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণার একই দিনে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি ফোন কলে গাজায় ইসরায়েলি অবরোধ এবং বোমাবর্ষণের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টার জন্য মার্কিন সমর্থনের উপর জোর দেন।
হোয়াইট হাউস এই ফোনালাপ সম্পর্কে একটি বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার সমস্ত প্রচেষ্টার জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...