বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০৮:০৭
৮৬৭
ভোলা প্রতিনিধি॥ দেশে চলমান করোনা পরিস্থিতিতে দেশের জনগনকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশ মানতে গিয়ে বিপদে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ পরিস্থিতিতে ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক শ্রমজীবী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আজ
রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্দ মাসুদ আলম ছিদ্দিক ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের শ্রমজীবী পরিবারগুলোর বাড়িতে গিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল বিতরণ করেছে। এ খাদ্য সামগ্রী এক যোগে ভোলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার মোট ১০ হাজার শ্রমজীবীর মাঝে বিতরণ করা হবে। এসময় তিনি কয়েকটি পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন। এবং একটি পরিবারকে সরকারি ঘর দেয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভোলার প্রায় ১০ হাজার শ্রমজীবী মানুষের তালিকা করা হয়েছে। এদের মধ্যে প্রাথমিকভাবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছি। পর্যায়েক্রমে এসকল শ্রমজীবী মানুষকে আরো খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
এসময় অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়ানুর রহমান বিপ্লবসহ আরো অনেকে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত