অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২০ ভোর ০৪:৫২
৮১৭
অচিন্ত্য মজুমদার:: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচি ভোলায় অনেকটাই ভেস্তে যাওয়া শুরু করেছে। গত দুইদিন প্রশাসনের তৎপরতায় অধিকাংশ লোকজন ঘরে থাকলেও রবিবার সকাল থেকে শহরে ব্যাপক জনসমাগম দেখা গেছে। বিভিন্ন পরিবহনে করে মানুষ দলে দলে শহরে আসতে শুরু করে। বিভিন্ন পরিবহনে করে মানুষ দলে দলে শহরে আসতে শুরু করে। কেউ কেউ প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে আসলেও অকারণে শহর পরিদর্শনে মানুষের সংখ্যা ছিল বেশি। একই অবস্থা শহরতলীর বাজারগুলোতেও। ওষুধের দোকান ও কাঁচাবাজার গুলোতেও নেই কোন শৃঙ্খলা। এছাড়া অধিকাংশ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে এলাকা ভিত্তিক আড্ডার পাশাপাশি চলছে ক্রিকেট খেলার ধূম।গ্রামের রাস্তার পাশে গড়ে উঠা চায়ের দোকান এবং বাজারের প্রায় সব দোকান গুলোতে রয়েছে মানুষের অবাধে বিচরণ। আবার কেউ কেউ দোকানে টেলিভিশন চালিয়ে বাংলা চলচিত্র দেখার সুযোগ করে দিচ্ছে। শররে সরকারের সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চললেও গ্রামে এর ছোঁয়া নেই তেমন একটা। ঘরে কেন থাকতে হবে তাও জানেনা অনেকে। ইউনিয়ন গুলোতে একটি করে তদারকি টিম থাকলেও নেই সচেতনতা মূলক কার্যক্রম। ফলে করোনা নিয়ে আতঙ্কে আছে স্থানীয় সচেতন মানুষ। তার বলছে, সরকারের নির্দেশনা মেনে ঘরে থেকেও শুধু মাত্র অবাধে বিচরণকারী মানুষগুলোর জন্যে আমরা বড় ধরনের বিপদ মধ্যে আছি। তাই প্রশাসনের উচিৎ এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া। তবে প্রশাসনকে সহযোগিতা করার জন্য থাকা নৌবাহিনী ও পুলিশকে সঠিকভাবে পরিচালনা করা হলে এমন হ-য-ব-র-ল অবস্থা হতো না বলে মনে করছে এলাকাবাসী।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত