অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ | ২২শে ভাদ্র ১৪৩৩

আফগানিস্তানের কাছে পরাজয় : কেবলই একটি ম্যাচ- আদিল রশিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪৩৪

আফগানিস্তানের কাছে হারের পর ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ বলেছেন, বিশ্বকাপে ৬৯ রানের ওই পরাজয়ে তাদের আত্মবিশ্বাস কমেনি। শিরোপা লড়াইয়ে ফেরার মতো যথেষ্ট সময় বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে রয়েছে।   
রোববার রহমানুল্লাহ গুরবাজ এবং ইকরাম আলিখিলের হাফ সেঞ্চুরিতে ২৮৪ রান করার পর ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে বিশ্বমঞ্চে দ্বিতীয় জয়ের দেখা পায় আফগানিস্তান। অপরদিকে চলতি আসরে এটি ছিল বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় হার। এর আগে  নিউজিল্যান্ডের কাছেও ৯ উইকেটে পরাজিত হয়েছিল ইংলিশরা।
ইংল্যান্ড স্পিনার রশিদ সাংবাদিকদের বলেন,‘এটি খেলারই একটি অংশ। বিষয়টি নিয়ে আমরা খুব বেশী উদ্বিগ্ন নই। এটি ধুুমাত্র একটি ম্যাচ, যেটিতে আমরা হেরেছি। আমরা জানি সামনে আমাদের জন্য বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। আমার বিশ্বাস সেখানে আমরা ভালো খেলব এবং দলবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।’
এই নিয়ে শুরুর তিন ম্যাচের দুটিতেই হেরে গেল ইংল্যান্ড। বেশ ঝুঁকি নিয়েই এবারের টুর্নামেন্টে আগ্রাসী ক্রিকেট খেলার চেস্টা করছে ইংল্যান্ড। তবে রশিদ বলেন,‘ ব্যাটে-বলে আমার মনে হয়না আমরা আগ্রাসী ক্রিকেট খেলছি। এটি ক্রিকেট, এখানে এমনটা হবেই। আপনি সবসময় আউটে গিয়ে চার ছক্কা মারছেন না। (এই হারে) আমরা খুব বেশী উদ্বিগ্ন নই।’
গত চার বছর আগের ন্যায়  ইংল্যান্ড তাদের আভা কিছুটা হারিয়েছে কিনা প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,‘ এটাকে আমি নায্য মনে করি না। আমি মনে করি এটি খুবই অন্যায়।’
সাদা বলের উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জয়ের পথে শুরুতে কিছু ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। তবে শেষদিকে এসে টানা চার ম্যাচ জিতে শিরোপা জয় করে তারা। রোববার ম্যাচে হেরে যাবার পর অবশ্য বাটলার বলেন,‘ এবারো তারা একই রকম অভিজ্ঞতা নিতে পারে। তিনি বলেন, ড্রেসিং রুমে সবার মধ্যে হাতাশা ভর করতে পারে এবং এতে তারা ডুবে যেতে পারে।
তবে দলে অনেক খেলোয়াড় আছে যারা নিজেদের ক্যারিয়ারে এরকম অনেক কঠিন সময় পার করেছেন। মানষিক দৃঢ়তা ও মনোবল দিয়ে সেখান থেকে তারা ঘুরেও দাঁড়িয়েছে। আমরা একে অপরের সঙ্গে মিলে আবারো এগিয়ে যাব।’
পরের ম্যাচে আগামী শনিবার মুম্বাইয়ে দক্ষিন আফ্রিকার মোকাবেলা করবে ইংল্যান্ড।

সুত্র বাসস

ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ

ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮

মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল

মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও...