বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৩০
৫৪০
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শেখ হাসিনাকে এই আসনটি পুনরায় উপহার দিবো ইনশাআল্লাহ।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। বুধবার (১৮ অক্টোবর) ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে পক্ষিয়া ইউনিয়নের সুবিধাভোগীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এসব কথা বলেন।
পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল নোমান, ইউপি সচিব আলী আশরাফসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা-কর্মীগণ। পরে ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত