অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে প্রতিবন্ধিদের মধ্যে আয়বর্ধক ও সহায়ক উপকরণ এবং পুরস্কার বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৩১৩

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রতিবন্ধিদের মধ্যে আয়বর্ধক ও সহায়ক উপকরণ এবং সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লিলিয়ান ফাইন্ডেশন (এলএফ) এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সহযোগিতায় এবং  দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর সহায়তায় এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে লালমোহন আবুগঞ্জ বাজার দ্বীপ উন্নয়ন সোসাইটি এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, সহকারি শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) ইন্দ্রজিত চন্দ্র সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৫ জন প্রতিবন্ধি শিশুকে ৫টি হুইল চেয়ার, ৫ জন প্রতিবন্ধি শিশুকে ৫ জোড়া ক্রাচ, আয়বর্ধক কর্মসূচি পালনের জন্য যার মধ্যে রয়েছে মুদি মালামাল ক্রয়, সেলাইয়ের জন্য কাটা কাপড় ক্রয়, চায়ের দোকান ও ছাগল পালনের ১০টি প্রতিবন্ধি পরিবারের মধ্যে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া ৫ জন প্রতিবন্ধি শিশুর মাকে পাবলিক কেয়ার গিভার সম্মাননা বাবদ ৩ হাজার টাকার চেক ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

জাহিদ দুলাল
নিজস্ব সংবাদদাতা, লালমোহন  (ভোলা)
০১৭১৫২৬১৬৪৫

ছবির ক্যাপশন: ১. প্রতিবন্ধি শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করছেন অতিথিবৃন্দ
           ২. প্রতিবন্ধি শিশুদের মাদেরকে আয়বর্ধক কর্মসূচি পালনের জন্য চেক বিতরণ করছেন অতিথিবৃন্দ
           ৩. প্রতিবন্ধি শিশুদের মধ্যে ক্রাচ বিতরণ করছেন অতিথিবৃন্দ
           ৪. প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...