লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ০৮:২৭
৮৪৫
লালমোহন প্রতিনিধি : বর্তমানে আমন ধানের মৌসুম চলছে। গ্রাম গঞ্জের দৃষ্টির সীমানাজুড়ে চারদিকে কেবল সবুজ আর সবুজের সমারোহ। ভোলার লালমোহনের কৃষকদের সোনালী স্বপ্ন এই সবুজকে ঘিরেই তিলে তিলে গড়ে উঠছে। নিয়মিত প্রতিদিন নিজ ফসলের যতœ নিচ্ছেন কৃষকরা। উপজেলার আমন চাষিরা গাছের পরিচর্যা ও সার-ওষুধ প্রয়োগ করে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার বদরপুর ইউনিয়নের আমন চাষি মো. মোতাহার হোসেন বলেন, ধানের চাষ করি প্রতি বছরই। দেড়শত শতাংশ জমিতে ধান চাষ করেছি এ বছর। ধান ক্ষেতে সময় দিচ্ছি এখন নিয়মিত। দেখতে হয় কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা ধান গাছ। আশা করছি সবকিছু এবং আবহাওয়া ঠিক থাকলে আশানূরূপ ফলন পাবো।
উপজেলার লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা গ্রামের আমন চাষি মো. রিয়াজ উদ্দিন জানান, আমন ধান চাষ করছি গত ২০ বছর ধরে। ৯৬ শতাংশ জমিতে আমনের চাষ করেছি এ বছর। সামনের কয়েকদিনের মধ্যে গাছে ফলন আসতে শুরু করবে। ফসল কাটা পর্যন্ত অন্তত ২০-২৫ হাজার টাকার মতো খরচ হবে। আশা করছি এই ফসল বিক্রি করতে পারবো ৮০ হাজার টাকার মতো।
চাষি রিয়াজ আরো জানান, প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে আমি ধান ক্ষেতে গিয়ে সময় দিচ্ছি। এখন এই ক্ষেতের সঙ্গেই দিনের বেশির ভাগ সময় কেটে যাচ্ছে। কারণ ক্ষেতে সার-ওষুধ প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা করতে হয়। আশা করছি এ বছর ভালো ফলন পাবো।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আরেক আমন চাষি মো. সালাউদ্দিন জানান, গত বছর ৪০ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। ওই বছর ফলনও ভালো হয়েছিল। তাই এ বছর আরো কিছু জমি বৃদ্ধি করেছি ধান চাষের জন্য। এখন ৬০ শতাংশ জমিতে আমার ধান রয়েছে। সবকিছু ঠিক থাকলে খরচবাদে ভালো লাভবান হবো ইনশাআল্লাহ।
লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। যার মধ্যে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ, বদরপুর, ধলিগৌরনগর, পশ্চিম চরউমেদ ও ফরাজগঞ্জ ইউনিয়নের চাষিরা সর্বোচ্চ ধানের আবাদ করেছেন। কৃষকদের চাষ করা ধানের মধ্যে রয়েছে- বিআর-১১, বিআর-২২, বিআর-২৩, ব্রি ধান-৪১, ব্রি ধান-৪৪, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৬, কাজল সাইল, লোতর, টেফু, লেম্বু, কালোজিরা ও কালাকোরাসহ আরো কয়েকটি জাতের ধান রয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, কৃষকরা যেকোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের সমস্যা জেনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এ বছর আবহাওয়া চাষিদের অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক