লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫২
৩৬৫
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনকে চতুর্থবারের মতো আওয়ামী লীগকে উপহার দিতে চান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সকল ষড়যন্ত্র নস্যাত করে আবারো এই আসনে নৌকার বিজয় হবে বলে দৃপ্তবাক্যে উচ্চারণ করেন তিনি।
শুক্রবার সকালে লালমোহন শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্যে রাখেন এমপি শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের প্রয়োজনে সবার আগে পাশে থাকছে। আওয়ামী লীগ মানুষের কল্যাণ করে। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের সরকার। তাই দেশ ও জনগণের প্রয়োজনে আওয়ামী লীগকেই আবারো রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে এমপি শাওন আরো বলেন, বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় ক্ষমতা। ক্ষমতার লোভে তারা এখন বিদেশি প্রভু নির্ভর হয়ে পড়েছে। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সেই সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত