অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন ও তজুমদ্দিনে পূজা মণ্ডপে সাড়ে ৭ লাখ টাকা অনুদান বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫৩

remove_red_eye

৩২১

লালমোহন প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের ৩৫টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে এসব পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকের হাতে মোট ৭ লাখ ৩০ হাজার টাকা তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা হিন্দু সমাজ সম্মিলনীর আয়োজনে পৌরসভার উত্তর বাজার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গনে শারদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দক্ষ নেতৃত্বে সকল ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠীর মধ্যে শান্তির সুবাতাস বইছে। তবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।   
লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন পূজা মÐপের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...