বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৫
৩২৬
পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে ইসরাইলী বিমান হামলায় হামাস ও ইসলামিক জিহাদের "সন্ত্রাসী চক্রের সদস্যরা" নিহত হয়েছে। ইসরায়েল রোববার এ কথা বলেছে।
আল-আনসার মসজিদে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরাইলে হামলা চালানোর পরিকল্পনায় মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইতোমধ্যে বিগত মাসগুলিতে যাদের লক্ষ্য করা হয়েছে তারা বেশ ক’টি সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং শিগগীরই আবারো সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। খবর এএফপি’র।
হামলায় নিহতের সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে কিছু উল্লেখ না করে সামরিক বাহিনী বলেছে, তাদের ‘নিরস্ত্র’ করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে হামলায় দুজন নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের অন্যত্র, নাবলুসে সামরিক অভিযানে একজন ফিলিস্তিনি নিহত ও তুবাসে অন্য একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে নাবলুস ও তুবাসের ঘটনাবলীর কোনো তথ্য দিতে পারেনি।
ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১৪শ’ লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় ভারী বোমাবর্ষণ শুরু করে এবং অব্যাহত এ হামলায় চার হাজার তিনশরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত