অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বরফকলকে ৪ লাখ টাকা জরিমানা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৮৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার চরফ্যাশন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন করার অপরাধে একটি বরফকলকে ৪ লাখ টাকা জরিমানাসহ সীলগালা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাটে মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বরফকল ম্যানেজার মো: মশিউর রহমানকে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে জরিমানা ও জেল প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালেক মুহিত।
সহকারী কমিশনার (ভূমি) মো: সালেক মুহিত জানান, রাত সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুশফান্ডে আইস প্লান্ট নামের বরফ কল মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও এর ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে বরফকলের সামনে থেকে সমুদ্্রগামী বরফ বোঝাই ৫টি ট্রলার জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলার সকল বরফকল বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে। এ সময়ে বরফ কলগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে। তাই আইন অমান্য করায় বরফকল মালিক মাকসুদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে ৭দিনের দন্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ ট্রলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...