অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সংহতি প্রকাশে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর ইসরায়েল সফর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৩৮১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইসরায়েলের সাথে তার দেশের ‘পূর্ণ সংহতি’ প্রকাশে মঙ্গলবার তেল আবিবে পৌঁছেছেন। গত ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর তিনি এ সফরে গেলেন। এএফপি’র এক সাংবাদিক একথা জানিয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তিনি এমন সফরে আসলেন। হামাসের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদেরকে নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।
নিহতদের মধ্যে ফ্রান্সের ৩০ নাগরিক ও রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এমন বর্বর হামলার পর ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ম্যাখোঁর সাক্ষাত করার কথা রয়েছে।
ম্যাখোঁ এবং নেতানিয়াহুর স্থানীয় সময় বেলা ১টায় এক যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় ৫ সহ¯্রাধিক মানুষ নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চান্সেলর ওলাফ স্কলজ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েল সফর করেছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...