অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাশিয়ানীর দেবাশীষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪২

remove_red_eye

৬২৮

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ বিশ^াস।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 
প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
দেবাশীষ বিশ^াস ২০১৭ সালে বিসিএস (নন ক্যাডার) থেকে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দেবাশীষ কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা ও বেথুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ^াসের ছেলে। 
পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদান, ডিজিটাল ও সুসজ্জিত শ্রেণিকক্ষ তৈরি, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন এবং বিকাশে বিশেষ অবদান রাখায় তাঁকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। 
দেবাশীষ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স ও ইংরেজী সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি এ চাকরির আগে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ইংলিশ ভার্সনে চার বছর শিক্ষকতা করেছেন। এছাড়াও নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওতে রিসার্চ এনালিস্ট পদে চাকরি করেছেন। বর্তমান শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক স্বে”ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের বাবা।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...