তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৪
৪৭৮
তজুমদ্দিন প্রতিনিধি : ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সমুদ্রে ৭নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে দুসাহসিক অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। আবহাওয়া প্রতিকুল হওয়ায় জাল ও নৌকা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনের কারণে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরকে ৭নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ঘোষনা করার পরও তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার দুসাহসিক অভিযান চালনা করেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে মেঘনার কাটাখালী, বাতিরখাল ও বাসনভাঙার চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের সময় একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেননি বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী মেরিন ফিশারিজ কর্মকর্তা। আবহাওয়া প্রতিকুলে থাকায় আটক জাল ও নৌকা উপজেলা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আটক আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে বলেও জানা যায়।
উল্লেখ্য, অভিযান পরিচালনার ফাকে কাটাখালি, বেড়ির মাথাসহ কয়েকটি স্থানে নেমে জেলেদের সাথে ঘূর্ণিঝড় হামুন ও মা ইলিশ রক্ষার অভিযান বিষয়ক মত বিনিময় করেন এবং ভিজিএফের চালের বিষয়েও খোঁজ নেন।
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর থেকে মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে একটি নৌকা ও ৫ হাজার মিটার সুতার জল জব্দ করা হয়। আটককৃত নৌকা ও জাল আবহাওয়া খারাপ থাকায় মৎস্য অফিসের ট্রলারের মাঝির হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে। শত প্রতিকূল পরিবেশেও আমরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক